Logo
Logo
×

বিনোদন

৭ বছর পর ফিরেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

asif

asif

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

৭ বছর পর ফিরেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

মুক্তির সাত বছর পর বাড়তি দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে মার্ভেল ও ডিজনির জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। নতুন সিনেমার ভিড়েও বক্স অফিসে দাপট দেখিয়ে উত্তর আমেরিকায় সপ্তাহান্তের আয়-তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকার ৩ হাজার ৬০টি প্রেক্ষাগৃহ থেকে সপ্তাহান্তে ২ কোটি ৬০ লাখ ডলার আয় করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’। অনলাইনে বহু বছর ধরে সিনেমাটি দেখার সুযোগ থাকলেও নতুন করে প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ অবাক করেছে সংশ্লিষ্টদের। বিদেশের বাজারে আরও ভালো করেছে সিনেমাটি। সেখানে আয় করেছে প্রায় ৬ কোটি ডলার। ফলে বিশ^জুড়ে প্রথম সপ্তাহান্তেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৬০ লাখ ডলার। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর এই সাফল্য সামনে আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়েও মার্ভেল ভক্তদের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এদিকে নতুন সিনেমার মধ্যে আলোচনায় রয়েছে রবার্ট প্যাটিনসন অভিনীত ‘প্রাইমটাইম’। ২ হাজার ৮৬৩টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি প্রথম সপ্তাহান্তে আয় করেছে ১ কোটি ৯২ লাখ ডলার। মাত্র দেড় কোটি ডলার বাজেটে নির্মিত সিনেমাটি এরই মধ্যে প্রেক্ষাগৃহে লাভের পথে রয়েছে। অন্যদিকে ব্র্যাড পিট অভিনীত ‘দ্য হার্ট অব দ্য বিস্ট’ ২ কোটি ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছে। সিনেমাটির বিশ^ব্যাপী প্রথম সপ্তাহের আয় ৫ কোটি ১০ লাখ ডলার। দ্বিতীয় সপ্তাহে ‘রেসিডেন্ট ইভল’ আয় করেছে ২ কোটি ৩০ লাখ ডলার। আর অ্যানিমেশন সিনেমা ‘ফরগটেন আইল্যান্ড’ ১ কোটি ২৮ লাখ ডলার আয় করে পঞ্চম স্থানে রয়েছে।
 
সম্পর্কিত খবর

যাদের হাতে উঠলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস

যাদের হাতে উঠলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ

১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম