Logo
Logo
×

জাতীয়

এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করলেন ৪৫৮৫ জন

asif

asif

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করলেন ৪৫৮৫ জন

নিজস্ব প্রতিবেদক - এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। এছাড়া ৩ হাজার ৭৯ জনের নতুন জিপিএ এসেছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফলের পরিসংখ্যান প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন ৪ লাখ ২ হাজার ৫২ জন। আবেদনকারীদের উত্তরপত্রের মধ্যে তত্ত্বীয় স্ক্রিপ্ট ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক স্ক্রিপ্ট ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭১টি। সব মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি স্ক্রিপ্ট পুনঃনিরীক্ষণ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের ফলাফলে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। আর ৫৬ হাজার ২৫৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে। 
 
সম্পর্কিত খবর

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সাগরে নি¤œচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

সাগরে নি¤œচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

ঢাকা মেডিকেলে অসহায় রোগীদের টার্গেট করছে দালালরা: পরিচালক

ঢাকা মেডিকেলে অসহায় রোগীদের টার্গেট করছে দালালরা: পরিচালক

সেনা-র‌্যাব পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

সেনা-র‌্যাব পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

সব ধরনের নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে রুল

সব ধরনের নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে রুল

নেপালে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কবার্তা

নেপালে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কবার্তা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম