Logo
Logo
×

বিনোদন

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

asif

asif

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

মুক্তির আগেই বিশ^মঞ্চে ইতিহাস গড়ল আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। গিনেস বিশ^রেকর্ডে নাম উঠেছে ছবির পরিচালক ও অভিনেতার। তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে তাদের রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। সিনেমাটির জন্য একই সময়ে ৩৭ জন পারফর্মারের গতিবিধি ধারণ করা হয়। এই পারফর্মারদের বয়সের পরিসর ছিল চার বছর থেকে ৭০ বছর পর্যন্ত। একসঙ্গে ৩৭ জন পারফর্মারকে বাস্তব সময়ে মশন ক্যাপচার করার বিরল কীর্তিতে গিনেস বিশ^রেকর্ডে নাম লিখিয়েছে সিনেমাটি। রেকর্ড গড়ার এই কাজে ব্যবহার করা হয়েছে ৯২টি অপটিক্যাল মোশন ক্যাপচার ক্যামেরা। একই সঙ্গে বাস্তব সময়ে দৃশ্যায়ন, মুখের অভিব্যক্তি ধারণ ও তথ্য সমন্বয়ের জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এই বিশেষ অর্জনের স্বীকৃতি হিসেবে আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে গিনেস বিশ^রেকর্ডের সনদ তুলে দেওয়া হয়। সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি প্রকাশ করে বিষয়টি জানায়। মজার বিষয় হলো, অ্যাটলির জন্মদিনেই আসে এই বিশ^রেকর্ডের ঘোষণা। বিশেষ দিনটিতে পরিচালককে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি সাদা-কালো ছবিও পোস্ট করেন আল্লু অর্জুন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশ করা হয়েছিল ‘রাকা’র প্রথম ঝলক। সেখানে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা যায় অভিনেতাকে। টাক মাথা, রুক্ষ চেহারা এবং মুখের একাংশে নেকড়ের থাবার মতো নকশা মিলিয়ে তার লুকে ছিল আদিম ও যোদ্ধাসুলভ আবহ। আল্লু অর্জুন ও অ্যাটলির প্রথম যৌথ সিনেমা ‘রাকা’। মুক্তির আগেই এমন বিশ^রেকর্ড গড়ায় স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।

সম্পর্কিত খবর

টরন্টো জয় করে এবার অস্কারের পথে ‘অ্যাং’

টরন্টো জয় করে এবার অস্কারের পথে ‘অ্যাং’

ভিন্ন লুকে ভক্তদের চমকে দিলেন বিদ্যা বালান

ভিন্ন লুকে ভক্তদের চমকে দিলেন বিদ্যা বালান

দীর্ঘ ১০ বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন কাজী শুভ

দীর্ঘ ১০ বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন কাজী শুভ

যে কারণে দেশে নিজেকে নিরাপদ মনে করেননা তিশা

যে কারণে দেশে নিজেকে নিরাপদ মনে করেননা তিশা

হঠাৎ নতুন চাকরি নিলেন হাসান মাসুদ

হঠাৎ নতুন চাকরি নিলেন হাসান মাসুদ

‘আন্ধার’-এর মুক্তির তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা

‘আন্ধার’-এর মুক্তির তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম