Logo
Logo
×

জাতীয়

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

asif

asif

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পিএম

গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি-: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে নীল রঙের টিশার্ট ও চেক লুঙ্গি ছিল। গতকাল মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনের উত্তর পাশে রেললাইনে ওই বৃদ্ধের লাশ পড়েছিল। এসময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই। 

সম্পর্কিত খবর

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হতে পারে: গণসংহতি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হতে পারে: গণসংহতি

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

আবাসিক হোটেল উঠেই বিয়ের জন্য চাপ, এরপর হত্যা

আবাসিক হোটেল উঠেই বিয়ের জন্য চাপ, এরপর হত্যা

চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা

চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা

ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহারের দাবি পরিবেশবাদীদের

ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহারের দাবি পরিবেশবাদীদের

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম