Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

asif

asif

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি - এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. সুরুজ মিয়া (৫৫) গ্রেফতার। এস আর বি ১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনবাড়ী থানার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি সুরুজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এজাহারের বিবরণে জানা যায় যে, ভিকটিম (১৪) এক জন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী। সে তার নানীর সাথে তার নানীর বাড়িতে বসবাস করে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে ধৃত আসামি সুরুজ ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে তার চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে আসামি ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫, তারিখ-২৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি. , ধারা-৯ (১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৬)। অপরাধ সংঘটনের পর থেকেই অভিযুক্ত সুরুজ আইনের হাত থেকে বাঁচতে পলাতক ছিল। মামলা তদন্তকারী কর্মকর্তার অভিযানের প্রেক্ষিতে, সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্প উক্ত আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা বটতলা, কাকরাইদ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. সুরুজ (৫৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে সিনথেটিক মাদকের চাহিদা

দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে সিনথেটিক মাদকের চাহিদা

প্রতাপগরে ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় এলাকাকাসীর চেষ্টা

প্রতাপগরে ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় এলাকাকাসীর চেষ্টা

১২টি লিফটের ৫টিই বিকল, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জ্ঞান হারাচ্ছেন রোগীরা

১২টি লিফটের ৫টিই বিকল, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জ্ঞান হারাচ্ছেন রোগীরা

সুজানগরে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রির হিড়িক

সুজানগরে কেমিক্যাল দিয়ে পাকানো কলা বিক্রির হিড়িক

দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম

দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম