Logo
Logo
×

জাতীয়

ফরিদপুরে দোকান ঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

asif

asif

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

ফরিদপুরে দোকান ঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি-: ফরিদপুরের নগরকান্দায় একটি পুরাতন দোকানঘরের দেয়াল ভাঙার সময় চাপা পড়ে শাহিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবু জাফর (৬৫) নামে এক ব্যক্তির পুরাতন দোকানঘরের সাইড ওয়াল ভাঙার কাজ করছিলেন শাহিন। একপর্যায়ে অসাবধানতাবশত দেয়ালটি হঠাৎ করে তার ওপর ভেঙে পড়ে। এতে শাহিনের বুক ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ।

সম্পর্কিত খবর

শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে যাওয়ার ভিডিও প্রচার

শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে যাওয়ার ভিডিও প্রচার

চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা

দুর্গাপূজার ছুটি বাড়তে পারে

দুর্গাপূজার ছুটি বাড়তে পারে

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় ভাঙচুর ও গুলি বর্ষণ

যুবদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, এলাকায় ভাঙচুর ও গুলি বর্ষণ

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম